ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘিরে নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের পূর্বাভাস সামনে এসেছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম্মুল কুরা’ অনুযায়ী, দেশটিতে এবারের ঈদুল আজহা ২৭ মে পালিত হতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হলে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
একইভাবে পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও জানিয়েছেন, ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের সময় নির্ধারণ করা হবে। সেখানে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি মিডিয়া প্ল্যাটফর্ম।
সংযুক্ত আরব আমিরাতের পূর্বাভাস অনুযায়ী, বৈজ্ঞানিক হিসাব-নিকাশে হজ বা আরাফাতের দিন ২৬ মে পড়তে পারে এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর ঈদ উদযাপন করা হয়। সে হিসেবে ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদের তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর। তাই জিলহজ মাসের শুরু ও ঈদের চূড়ান্ত দিন ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
হিসাব অনুযায়ী, এবারের জিলকদ মাস ২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ২৯ বা ৩০ দিনের হতে পারে। যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে ২৭ মে ঈদুল আজহা হতে পারে। আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ অনুষ্ঠিত হতে পারে ২৮ মে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
