| ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ঈদ সামনে রেখে লাফিয়ে বেড়েছে যেসব পণ্যের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৪ ১৪:৫৭:৪৭
ঈদ সামনে রেখে লাফিয়ে বেড়েছে যেসব পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা সামনে রেখে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে মসলা, শুকনো ফল ও বাদামজাতীয় পণ্যের দামে সবচেয়ে বেশি অস্থিরতা দেখা যাচ্ছে।

বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, এলাচের দাম কেজিতে প্রায় ৩০০ টাকা বেড়ে এখন ৪ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। লবঙ্গ কেজিতে প্রায় ২০০ টাকা বেড়ে ১৪০০ থেকে ১৪৫০ টাকায় পৌঁছেছে।

শুকনো ফলের মধ্যে আলুবোখারার দাম সবচেয়ে বেশি বেড়েছে, কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে এখন প্রায় ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কিশমিশ, জিরা, দারুচিনি, ধনিয়া গুঁড়া ও তেজপাতার দামেও ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা গেছে।

বাদামজাতীয় পণ্যের ক্ষেত্রেও একই চিত্র। পেস্তা ও কাজুবাদামের দাম কয়েকশ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, আমদানি খরচ ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, ঈদকে ঘিরে একটি অসাধু চক্র কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে এবং অতিরিক্ত মুনাফা করছে। তাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি সিন্ডিকেটের প্রভাবের ইঙ্গিত দেয়।

অন্যদিকে ক্রেতারা বলছেন, ঈদ এলেই এমন পরিস্থিতি তৈরি হয়, ফলে সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়ে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...