| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, সাত নদীর পানি বিপৎসীমার ওপরে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৪ ১৪:৩৫:০৩
উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, সাত নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (৪ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং হাওরাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, নেত্রকোনার জারিয়াজঞ্জাইল এলাকায় ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টার তথ্যে দেখা যায়, হাওর বেসিনের তিন জেলার অন্তত সাত নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ অঞ্চলের নদীগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে।

নলজুর নদীর পানি ৪০ সেন্টিমিটার, ধনু-বাউলাই নদী ৮ সেন্টিমিটার, সোমেশ্বরী নদী ৫০ সেন্টিমিটার এবং ভুগাই-কংশ নদী ৬৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মগরা নদীর কয়েকটি পয়েন্টেও পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

হবিগঞ্জের কালনি নদীর পানি ১০ সেন্টিমিটার এবং সুতাং নদীর পানি ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের হাওর এলাকায় নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে আরও বাড়ছে বলে জানিয়েছে পাউবো।

অন্যদিকে ভারতের মেঘালয় ও আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা উজান থেকে পানির চাপ বাড়িয়ে বাংলাদেশের নদীগুলোর পানি বৃদ্ধি করছে।

সব মিলিয়ে উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...