নবম পে-স্কেল কার্যকরের সম্ভাব্য সময় ঘোষণা!
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার প্রথম ধাপ আগামী ১ জুলাই থেকেই শুরু হতে পারে।
জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল একটি পুনর্গঠিত কমিটি গঠন করা হয়। সম্প্রতি এই কমিটি তাদের মতামত সরকারের কাছে জমা দিয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর করা হতে পারে। এরপর ধাপে ধাপে চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ও অন্যান্য সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে সরকারের উচ্চপর্যায়ের চূড়ান্ত অনুমোদনের ওপর।
উল্লেখ্য, সর্বশেষ অষ্টম পে-স্কেল চালু হয়েছিল ২০১৫ সালে। প্রায় এক দশক পর নবম পে-স্কেল নিয়ে নতুন করে আলোচনা জোরালো হয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন পে কমিশন গঠন করা হয়, যা ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমানে ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মোট মাসিক বেতন প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে তা বেড়ে প্রায় ৪১ হাজার টাকার বেশি হতে পারে, যেখানে মূল বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা।
সব মিলিয়ে, জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হওয়ার সম্ভাবনায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
