সারাদেশের জন্য নতুন দুঃসংবাদ!
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি দেখা যাচ্ছে। কোথাও কোথাও বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। এর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, আগামী আরও অন্তত ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ঢাকাসহ চার বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এরপর ধীরে ধীরে কমতে পারে বৃষ্টিপাত, আর বাড়তে পারে তাপমাত্রা। দেখা দিতে পারে তীব্র তাপপ্রবাহ।
রোববার (৩ মে) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, পুরো মে মাসজুড়ে দেশের আবহাওয়া অস্থির থাকতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
তাপপ্রবাহ নিয়েও সতর্কতা দিয়েছে সংস্থাটি। মে মাসে ১ থেকে ৩টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে অন্তত একটি তীব্র তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
নদ-নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পরবর্তী কয়েকদিনও দেশের বেশিরভাগ এলাকায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। তবে সপ্তাহের শেষদিকে বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ঘরে বসেই একক্লিকে এখানে দেখুন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ৩১ জুলাই ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল
- ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, প্রকাশ হলো ম্যাচের তারিখ
- ৯০ মিনিটের খেলা শেষ: সান্তোস বনাম রেমোর ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৩১ জুলাই ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী
- ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ, যে বিষয়ে ফেলের আশঙ্কা সবচেয়ে বেশি
- আজকের স্বর্ণের বাজারদর: ০১ আগস্ট ২০২৬
- ঘোষণা পিছালেও জুলাই থেকেই কার্যকর হতে পারে নতুন পে-স্কেল
- মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে অভিনব প্রস্তাব
- নবম পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য জানালেন অর্থমন্ত্রী
- এসএসসির ফল ১০ আগস্ট, পাস-ফেল নিয়ে নতুন তথ্য; যে বিষয়ে বাড়তে পারে ফেল
