| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কারাগারের নির্জনতা যেভাবে বদলে দিল অভিনেতা সিদ্দিককে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০১ ১৯:৪৮:৪১
কারাগারের নির্জনতা যেভাবে বদলে দিল অভিনেতা সিদ্দিককে

নিজস্ব প্রতিবেদক: কারাগারের চার দেয়াল যে মানুষের জীবনের দর্শন বদলে দিতে পারে, তার এক বড় উদাহরণ অভিনেতা সিদ্দিক। সম্প্রতি নিজের জীবনের এক বড় পরিবর্তনের গল্প শুনিয়েছেন তিনি। সিদ্দিক জানান, কারাগারের সেই নিঃসঙ্গ দিনগুলো তাকে গভীরভাবে চিন্তা করার সুযোগ করে দিয়েছিল।

তিনি বলেন, ‘আসলে জেলে প্রচুর চিন্তাভাবনা করার সময় পাওয়া যায়। আমি সেই সময়টাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চেয়েছি। আমি একজন শিল্পী, তাই ভাবলাম এই সময়টা নষ্ট না করে নিজেকে নতুন করে গড়ি। আমার মনে হয়, মহান আল্লাহই আমাকে পরিবর্তনের পথ দেখিয়েছেন।’

নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আগে দ্বীনের পথে সেভাবে সময় দেওয়া হতো না। কিন্তু জেলে যাওয়ার পর আমি নিয়মিত কোরআন তিলাওয়াত শুরু করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ ধরা শুরু করি। সেখান থেকেই ধীরে ধীরে আমার ভেতর আমূল পরিবর্তন আসতে থাকে।’

কারাগারের দেয়ালে লেখা একটি স্লোগান তার মনে গভীর রেখাপাত করেছে। সিদ্দিক বলেন, ‘কারাগারের দেয়ালে লেখা ছিল—রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ। এই লাইনটি আমাকে প্রচণ্ড নাড়া দিয়েছিল। আমি ভাবলাম, তারা আমাকে নিরাপদে রাখার দায়িত্ব নিয়েছে, আর আমি নিজের জন্য সেই আলোর পথটি খুঁজে নিয়েছি।’

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...