নারী আসনের ৩২ জনই কোটিপতি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত প্রতিনিধিদের সিংহভাগই উচ্চশিক্ষিত এবং আর্থিকভাবে অত্যন্ত স্বচ্ছল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচিত ৪৯ জন নারী এমপির মধ্যে ৩২ জনই কোটিপতি। এছাড়া নির্বাচিতদের প্রায় ৬৩ শতাংশের বেশি সদস্য স্নাতকোত্তর বা তার চেয়েও উচ্চতর ডিগ্রিধারী।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের এই তথ্য প্রকাশ করে টিআইবি।
সম্পদের পরিসংখ্যান:
টিআইবি-র তথ্যমতে, সংরক্ষিত আসনের প্রার্থীদের ৬৫ দশমিক ৩১ শতাংশের সম্পদের পরিমাণ কোটি টাকার উপরে। এর মধ্যে ২৫ জনের ১ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ এবং ১৪ জনের সমপরিমাণ স্থাবর সম্পদ রয়েছে। বার্ষিক আয়ের দিক থেকে ১০ লাখ টাকার উপরে আয় করেন এমন প্রার্থী আছেন ১৯ জন। সামগ্রিকভাবে বর্তমানে সংসদে সরাসরি ও সংরক্ষিত আসন মিলিয়ে মোট ২৬৯ জন কোটিপতি সংসদ সদস্য রয়েছেন, যা মোট সদস্যের ৭৭ দশমিক ৩ শতাংশ।
দলভিত্তিক কোটিপতির চিত্র:
দলীয় বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৬ জন সংরক্ষিত নারী এমপির মধ্যে ২৬ জনই (৭২ দশমিক ২২ শতাংশ) কোটিপতি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ জন প্রতিনিধির মধ্যে ৫ জন (৫৬ শতাংশ) এবং জাগপা থেকে নির্বাচিত একমাত্র সদস্যও কোটিপতির তালিকায় রয়েছেন।
শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে নারী প্রতিনিধিরা:
শিক্ষাগত যোগ্যতার বিচারে সাধারণ আসনের সদস্যদের তুলনায় সংরক্ষিত আসনের নারী সদস্যরা এগিয়ে রয়েছেন। তাদের ৬৩ দশমিক ৩ শতাংশ স্নাতকোত্তর বা তদূর্ধ্ব ডিগ্রিধারী, যেখানে সরাসরি ভোটে নির্বাচিতদের ক্ষেত্রে এই হার ৫০ দশমিক ৭ শতাংশ। নারী সদস্যদের মধ্যে স্নাতক পাস ২৭ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস করেছেন ৪ দশমিক ১ শতাংশ সদস্য।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তাদের হলফনামা বিশ্লেষণ করেই টিআইবি এই পর্যবেক্ষণ তুলে ধরেছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
