| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

তামিলনাড়ুতে থালাপোতির দলের কত আসন পাওয়ার আভাস

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ৩০ ১৭:৫২:১৮
তামিলনাড়ুতে থালাপোতির দলের কত আসন পাওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক: ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ পেয়েছে। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু এখন পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের এই দুর্গ বিজেপি এবার ভাঙতে পারবে কি না, তা নিয়ে পুরো ভারতে চলছে চুলচেরা বিশ্লেষণ।

পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১৪৮ আসন। জরিপ চালানো ছয়টি সংস্থার মধ্যে চারটিই বিজেপিকে এগিয়ে রেখেছে। এই পূর্বাভাস অনুযায়ী, বিজেপি ১৪২ থেকে সর্বোচ্চ ২০৮টি আসন পেতে পারে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ৮৫ থেকে ১৪০টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত ১০ বছরে মাত্র ৩টি আসন থেকে আজকের এই অবস্থানে পৌঁছানো বিজেপির নির্বাচনী ইতিহাসে এক বিরল ঘটনা। তবে কংগ্রেস ও বাম দলগুলোর ফলাফল এবার নগণ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, আসাম ও পুদুচেরিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয় প্রায় নিশ্চিত। কেরালায় এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট।

তবে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিচ্ছে তামিলনাড়ু। সেখানে ডিএমকে-কংগ্রেস জোটের জয় পাওয়ার সম্ভাবনা থাকলেও রাজনৈতিক মহলে ঝড় তুলেছে দক্ষিণি সুপারস্টার থালাপোতি বিজয়ের দল ‘টিভিকে’ (TVK)। জরিপ অনুযায়ী, বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে, যা অনেক বড় একটি রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

অবশ্য বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যে, বুথফেরত জরিপের পূর্বাভাস সবসময় সঠিক নাও হতে পারে। চূড়ান্ত ফলাফলের জন্য আগামী ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...