সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর নিয়ে এলো সরকার। সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য থাকা ৫ লাখ পদে নিয়োগের জন্য বড় এক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রশাসনিক গতিশীলতা বাড়ানো এবং জনগণের ভোগান্তি কমাতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদী বিশেষ কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়কে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। দক্ষ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
সিদ্দিকা/
