সৌদি আরবে হজ পালনে ১৫ দিনের বেতনসহ ছুটির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়. নতুন ঘোষণা অনুযায়ী, দেশটিতে কর্মরত কর্মীরা হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাওয়ার সুযোগ পাবেন. সৌদি শ্রম আইন ও কর্মীদের অধিকার কাঠামোর আওতায় এই নিয়ম কার্যকর করা হয়েছে.
ছুটির বিস্তারিত ও শর্তাবলী:
* ছুটির মেয়াদ: একজন কর্মী হজের উদ্দেশ্যে টানা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি ভোগ করতে পারবেন. এই সময়ের মধ্যেই ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে.
* কাজের অভিজ্ঞতা: এই বিশেষ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট কর্মীকে তার প্রতিষ্ঠানে অন্তত টানা ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে.
* একবারই সুযোগ: একজন কর্মী তার পুরো চাকরি জীবনে মাত্র একবারই এই হজের ছুটি গ্রহণ করতে পারবেন.
* শর্ত: এই সুযোগ কেবল তাদের জন্য প্রযোজ্য হবে, যারা এর আগে কখনো হজ পালন করেননি.
নিয়োগকর্তার অধিকার:
* প্রতিষ্ঠানের কাজের চাপ ও প্রয়োজনীয়তা বিবেচনা করে মালিকপক্ষ নির্ধারণ করতে পারবেন যে প্রতি বছর কতজন কর্মী এই ছুটির আওতায় হজে যেতে পারবেন.
* অর্থাৎ, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কতজনকে একসাথে ছুটি দেওয়া সম্ভব, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের হাতে থাকবে.
সৌদি মন্ত্রণালয়ের মতে, এই আইনি উদ্যোগের ফলে প্রবাসী ও স্থানীয় মুসলিম কর্মীদের ধর্মীয় দায়িত্ব পালন যেমন সহজ হবে, তেমনি তাদের শ্রম অধিকারও আরও সুসংহত হবে।
সিদ্দিকা/
