উত্তরায় বারে অভিযানে জনপ্রিয় চিত্রনায়ক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ শেখ। বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে তাকেসহ মোট ১০৪ জনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর মাসুদ শেখকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন দিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন।
মাসুদ শেখের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৪ সালে প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে। নব্বইয়ের দশকে তিনি বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এবং জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও তাকে পর্দায় দেখা গেছে।
অভিনয় জীবনে মাসুদ শেখের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’ এবং ‘চক্রান্তের শিকার’।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
