| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

এলপিজি গ্যাসের দাম নিয়ে বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৬ ২১:৫৯:৪০
এলপিজি গ্যাসের দাম নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সাধারণ ভোক্তাদের জন্য এলপি গ্যাস বা রান্নার গ্যাসের দাম নিয়ে সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বর্তমানে এলপিজির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

সরবরাহ ও বাজার পরিস্থিতি

এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে এলপিজির সরবরাহ পর্যাপ্ত ও স্বাভাবিক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে চাহিদা কিছুটা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে কিছু খুচরা বিক্রেতা বা রিটেইলার দাম বাড়িয়ে দিচ্ছেন। ভোক্তা পর্যায়ে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সে লক্ষে আমদানিকারকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা যেসব সমস্যার কথা জানিয়েছেন, সরকার দ্রুত সেগুলো সমাধানের উদ্যোগ নেবে।

দাম কমানোর উদ্যোগ

এক প্রশ্নের জবাবে মন্ত্রী আশ্বস্ত করেন যে, বাজার মনিটরিং বা তদারকি জোরদার করার মাধ্যমে এলপিজির দাম দ্রুত আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, আমদানিকারকরা তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু যৌক্তিক দাবি তুলে ধরেছেন। সরকার বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের সমস্যাগুলোও খতিয়ে দেখবে। আপাতত দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয়

বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক আমদানিকারক ব্যবসায়িকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিজস্ব স্টোরেজ বা মজুত সক্ষমতা কিছুটা কম। তবে যেসব বেসরকারি প্রতিষ্ঠানের ভালো স্টোরেজ ফ্যাসিলিটি রয়েছে, তারা এই সংকট মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমদানিকারকদের সব সংকট কাটিয়ে উঠতে সরকার সব ধরনের সহায়তা করবে বলেও তিনি জানান।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...