| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

মাদরাসাগুলোতে শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৮ ১৯:৫৯:৪৫
মাদরাসাগুলোতে শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

গণভোটের প্রচারণা ও জনমত গঠন: মাদরাসাগুলোতে শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দেশের সকল মাদরাসাগুলোতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। মূলত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি এবং সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতেই অন্তর্বর্তী সরকারের এই বিশেষ উদ্যোগ।

বুধবার (২৮ জানুয়ারি) অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসার প্রধানদের এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় যা বলা হয়েছে:

মাদরাসা প্রধানদের (অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধান) তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দায়িত্বগুলো হলো:

১. ব্যানার ও ফেস্টুন প্রদর্শন: প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও স্ট্যান্ডিং ব্যানার টাঙাতে হবে। এতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরবরাহকৃত লিফলেট ও নির্বাচন কমিশনের ‘তথ্য কণিকা-৯’ এর নির্দেশনাগুলো তুলে ধরতে হবে।

২. লিফলেট বিতরণ: গণভোটের উদ্দেশ্য, সময় এবং ভোট দেওয়ার নিয়মাবলী ভোটারদের জানাতে ব্যাপক আকারে লিফলেট বিতরণ করতে হবে।

৩. অভিভাবক সমাবেশ: প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অভিভাবক সমাবেশের মাধ্যমে গণভোটের বার্তা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেন।

৪. শিক্ষার্থীদের ভূমিকা: শিক্ষার্থীরা যাতে তাদের পরিবারের সদস্যদের কাছে গণভোটের সঠিক তথ্য পৌঁছে দেয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

৫. সোশ্যাল মিডিয়া ও নোটিশ বোর্ড: প্রতিটি মাদরাসার নিজস্ব ফেসবুক পেজ এবং নোটিশ বোর্ডে নিয়মিতভাবে নির্বাচনের তথ্য প্রচার করতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে প্রচার সামগ্রী সংগ্রহ করে তা দ্রুত ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের কাজ সম্পন্ন করতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...