গাছের গায়ে পেরেক ঠুকলে জেল-জরিমানা
গাছে পেরেক ঠুকলেই ২০ হাজার টাকা জরিমানা: জারি হলো নতুন অধ্যাদেশ
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে গাছে বিজ্ঞাপন টাঙাতে পেরেক ঠুকলে বা অন্য কোনোভাবে গাছের ক্ষতি করলে অপরাধীকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা গুণতে হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 'বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬'-এ এই কঠোর বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ইতিমধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন ও ধাতব বস্তুর ব্যবহারে নিষেধাজ্ঞা
নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে পেরেক কিংবা কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতিসাধন করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে পারবে। মূলত রাস্তার ধারের গাছগুলোতে যত্রতত্র সাইনবোর্ড বা বিজ্ঞাপন লাগানো বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গাছ কাটতে লাগবে পূর্বানুমতি
সরকারি, স্বায়ত্তশাসিত বা শিক্ষা প্রতিষ্ঠানের গাছ তো বটেই, এমনকি ব্যক্তিমালিকানাধীন জমির গাছ কাটতেও এখন থেকে বন সংরক্ষণ কর্মকর্তার অনুমতি নিতে হবে। তবে ব্যক্তিমালিকানাধীন গাছ কাটার ক্ষেত্রে নির্ধারিত ফরমে আবেদন করার পর সরেজমিনে পরিদর্শন শেষে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বন বিভাগ। কোনো ব্যক্তি যদি আইন অমান্য করে অবৈধভাবে গাছ কাটেন, তবে তাকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
নিষিদ্ধ বৃক্ষ ও বাস্তবায়ন কর্তৃপক্ষ
গেজেটে বলা হয়েছে, বন অধিদপ্তর কর্তৃক বিপদাপন্ন ঘোষিত কোনো বৃক্ষ কোনোভাবেই কাটা যাবে না। এই অধ্যাদেশ বাস্তবায়নের জন্য প্রধান বন সংরক্ষক প্রতিটি বিভাগে বিভাগীয় বন কর্মকর্তাকে 'বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা' হিসেবে দায়িত্ব প্রদান করবেন। মূলত ১৯২৭ সালের বন আইনের ধারাবাহিকতায় পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বনভূমি সংরক্ষণে এই নতুন বিধানগুলো যুক্ত করা হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
