| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর নিয়ে যা বলছে স্ত্রী তিনা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:৫৯:০১
চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর নিয়ে যা বলছে স্ত্রী তিনা

গুজব ছড়াবেন না, রিয়াজ সুস্থ আছেন: মৃত্যুর খবরে মুখ খুললেন স্ত্রী তিনা

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। মুহূর্তেই এই ভুয়া তথ্যটি ভাইরাল হয়ে পড়লে ভক্তদের মধ্যে চরম উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। তবে রিয়াজের স্ত্রী তিনা এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনা বলেন, ‘এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ জীবিত আছেন এবং যেখানেই আছেন, ভালো আছেন।’

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই অভিনেতা রিয়াজ লোকচক্ষুর আড়ালে রয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, রিয়াজের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন। কেউ ধারণা করছেন তিনি ভারতে আছেন, আবার কারো মতে তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন রিয়াজ। বিভিন্ন সময়ে তাকে দলীয় প্রচারণায় দেখা গেছে। বিশেষ করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক ১৯৯৫ সালে ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এবং টানা দুই দশক দর্শকদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তাকে সবশেষ ২০২২ সালে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় দেখা গিয়েছিল। বর্তমানে তার অবস্থান ঘিরে ধোঁয়াশা থাকলেও মৃত্যুর খবরটি যে নিছক গুজব, তা এখন স্পষ্ট।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...