আগামী ৫ দিন দেশে কেমন শীত থাকবে
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে; কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। আগামী ৫ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস:
* বুধ ও বৃহস্পতিবার: আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দেবে। বুধবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
* শুক্র ও শনিবার: এই দুই দিন আবহাওয়ার তেমন বড় কোনো পরিবর্তন নেই। ভোরের দিকে হালকা কুয়াশা ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্তমান পরিস্থিতি:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- একাদশে ভর্তির ফল ঘোষণা, যেভাবে দেখবেন
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
