| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

যেসব খাবার খেলে পুরুষের শুক্রাণু কমে, তালিকা দেখুন

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ৩০ ০৯:৫৪:০৯
যেসব খাবার খেলে পুরুষের শুক্রাণু কমে, তালিকা দেখুন

নিজস্ব প্রতিবেদক: ব্যস্ত শহুরে জীবনে দ্রুত ও সহজলভ্য হওয়ায় প্যাকেটজাত খাবার, রেডিমেড মিল এবং ফাস্টফুডের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। কিন্তু সাম্প্রতিক এক নতুন গবেষণা জানিয়েছে, এই অতি-প্রক্রিয়াজাত খাবার (আল্ট্রা প্রসেসড ফুড) কেবল ওজনই বাড়ায় না, এটি সরাসরি পুরুষের প্রজনন স্বাস্থ্যের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

শুক্রাণুর সংখ্যা ও কার্যক্ষমতা হ্রাস

চিকিৎসকদের নতুন গবেষণায় উঠে এসেছে যে, অতিরিক্ত আল্ট্রা প্রসেসড খাবার খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা (স্পার্ম কাউন্ট) উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। একই ক্যালোরি গ্রহণ করা সত্ত্বেও এই খাবার কম প্রক্রিয়াজাত খাবারের তুলনায় অনেক দ্রুত ওজন বাড়িয়ে দেয়।

বিশেষজ্ঞ সারাংশ জৈনের মতে, এই খাবারগুলো পুরুষের যৌন স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ নিয়মিত হাই-ক্যালোরি অতি-প্রক্রিয়াজাত খাবার খান, তাদের শরীরে ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)-এর মাত্রা তুলনামূলকভাবে কম থাকে। অথচ এই হরমোন শুক্রাণু উৎপাদনের জন্য অপরিহার্য। ফলে শুক্রাণুর গতি ও কার্যক্ষমতা কমতে থাকে।

হরমোনের ভারসাম্য নষ্টের নেপথ্যে রাসায়নিক

গবেষকদের অনুমান, এই ক্ষতির পেছনে বড় ভূমিকা রাখতে পারে ‘cxMINP’ নামে একটি রাসায়নিক। এটি শরীরের হরমোনের মাত্রায় বড় ধরনের পরিবর্তন আনে এবং পুরো যৌন হরমোনের ভারসাম্য নষ্ট করে।

সহজ কথায়, সাময়িক স্বাদের লোভে আমরা যেসব খাবারের দিকে ঝুঁকছি, সেগুলো দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি নিয়ে আসছে।

বিশেষজ্ঞদের পরামর্শ

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাদের লোভে না ছুটে যতটা সম্ভব প্রাকৃতিক, ঘরে তৈরি এবং কম প্রক্রিয়াজাত খাবারে ভরসা করা উচিত। প্রাকৃতিক খাবারই পারে হরমোনের ভারসাম্য বজায় রেখে প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...