| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ১৯ নভেম্বর ২০২৫

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ১০:০১:১০
আজকের সোনার বাজারদর: ১৯ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা দুই দফায় দাম কমানোর ঘোষণা দিয়েছে। সর্বশেষ সিদ্ধান্তে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনায় ১ হাজার ৩৬৪ টাকা কমানো হয়েছে। নতুন এই মূল্য আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫) থেকে কার্যকর হবে।

বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর এক লাফে ৫ হাজার ৪৪৭ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে মাত্র চার দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম কমল ৬ হাজার ৮১১ টাকা।

আজ (১৯ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন বাজারদর নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২,০৬,৯০৮ টাকা (আগে ছিল ২,০৮,২৭২ টাকা)

২১ ক্যারেট: ১,৯৭,৪৯৫ টাকা (আগে ছিল ১,৯৮,৮০১ টাকা)

১৮ ক্যারেট: ১,৬৯,২৯১ টাকা (আগে ছিল ১,৭০,৩৯৯ টাকা)

সনাতন পদ্ধতি: ১,৪০,৭৬১ টাকা (আগে ছিল ১,৪১,৭১৮ টাকা)

২০২৫ সালে স্বর্ণের বাজার ছিল বেশ অস্থির। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৮ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৩ বার দাম বেড়েছে এবং কমেছে ২৫ বার।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়। ক্রেতাদের মনে রাখা প্রয়োজন, উল্লেখিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ৬% মজুরি (মিনিমাম) যুক্ত করে গহনার চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...