আজকের সোনার বাজারদর: ১৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে ‘তেজাবি সোনার’ (পিওর গোল্ড) দাম কমার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারেও। টানা মূল্যবৃদ্ধির ধারার পর অবশেষে কমলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, গত শনিবার (১৫ নভেম্বর) রাতে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দামে সোনা বিক্রি
ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমানোর পর সোনার হালনাগাদ মূল্য দাঁড়িয়েছে—
ক্যারেট
নতুন দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট
২,০৮,২৭২ টাকা
২১ ক্যারেট
১,৯৮,৮০১ টাকা
১৮ ক্যারেট
১,৭০,৩৯৯ টাকা
সনাতন পদ্ধতি
১,৪১,৭১৮ টাকা
গহনা কেনার সময় যা যুক্ত হবে
সোনার গহনা ক্রয়ের ক্ষেত্রে মূল দামের সঙ্গে গ্রাহককে অবশ্যই দিতে হবে—
সরকার নির্ধারিত ৫% ভ্যাট
বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি (গহনার ডিজাইন ও মানভেদে মজুরি বাড়তে পারে)
দাম সমন্বয়ের পরিসংখ্যান
চলতি বছর (২০২৫) এ পর্যন্ত দেশে মোট ৭৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৩ বার বেড়েছে, কমেছে ২৪ বার। গত বছর (২০২৪) মোট ৬২ বার দাম সমন্বয় হয়।
সিদ্দিকা/
