| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা তিন দিনের ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৫ ১৯:৩২:৫৯
বছরের শেষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা তিন দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শেষ দিকে সরকারি চাকরিজীবীদের জন্য টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর পরের দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিসগুলো তিন দিনের জন্য বন্ধ থাকবে।

ডিসেম্বরের ছুটির হিসাব

বছরের ছুটির ক্যালেন্ডারে আর মাত্র দুটি সাধারণ ছুটি বাকি রয়েছে। নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। তবে ডিসেম্বর মাসের দুটি ছুটির মধ্যে বড়দিনের (২৫ ডিসেম্বর) ছুটির সঙ্গেই সাপ্তাহিক ছুটি মিলে এই টানা তিন দিনের বিরতি নিশ্চিত হয়েছে সরকারি কর্মচারীদের জন্য।

এর আগে ডিসেম্বর মাসে ১৬ তারিখ মঙ্গলবার বিজয় দিবসের ছুটি ছিল।

আগামী বছরের ছুটির তালিকা

অন্যদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করা হয়েছে। আগামী বছর মোট সরকারি ছুটির সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২৮ দিন, যার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে কার্যকরী ছুটি হবে ১৯ দিন।

সরকারি চাকরিজীবীরা বছরের শেষের এই টানা ছুটিতে বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানোর একটি ভালো সুযোগ পাচ্ছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...