| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জাহানারার বিরুদ্ধে জ্যোতির পাল্টা মন্তব্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৫ ১৬:৪৭:২৯
এবার জাহানারার বিরুদ্ধে জ্যোতির পাল্টা মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর সৃষ্ট বিতর্ক থামছেই না। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সাবেক নির্বাচককে নিয়ে জাহানারার গুরুতর অভিযোগের জবাবে এবার সরাসরি মুখ খুলেছেন অধিনায়ক জ্যোতি।

অধিনায়কের সরাসরি জবাব

জাহানারা আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিগার সুলতানা জ্যোতি ব্যক্তিগত সম্পর্ক টেনে এনে জাহানারার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন।

জ্যোতি বলেন,

"জাহানারা আপু মন্টি আপু নামের এক আপুর সঙ্গে একসঙ্গে থাকে, একসঙ্গে খেলে, খায়দায়, ঘুরে বেড়ায়। আমরা সবসময় জানতাম তারা খুব ভালো বন্ধু, এক পরিবার মতো। তাদের সম্পর্ক নিয়ে কখনও কোনো প্রশ্ন উঠেনি।"

ব্যক্তিগত স্বার্থে দলকে অপমানের অভিযোগ

অধিনায়ক জ্যোতি অভিযোগ করেন, জাহানারা আলম ব্যক্তিগত স্বার্থে এমন অযৌক্তিক কথাবার্তা ছড়িয়ে পুরো নারী ক্রিকেট দলকে অপমানিত করেছেন।

তিনি আরও বলেন,

"আমার সামাজিক এবং পারিবারিক পরিচিতরা জানেন আমি কেমন মানুষ। তবে বাকি লোকেরা আমাদের নিয়ে কী ভাবছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। জাহানারার এসব আচরণ নারী দলের সম্মানকে হেয় করছে।"

অব্যাহত উত্তেজনা

জাহানারা আলম তার সাক্ষাৎকারে দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে গুরুতর অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের পর থেকে নারী ক্রিকেট দলের অভ্যন্তরে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এই বিতর্ক এখনও কোনো সমাধানের পথে এগোয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...