| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে স্কেল ঘিরে আন্দোলনের হুঁশিয়ারি সরকারি চাকরিজীবীদের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৩ ১৮:৩৫:৪৩
নতুন পে স্কেল ঘিরে আন্দোলনের হুঁশিয়ারি সরকারি চাকরিজীবীদের

নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল বাস্তবায়নে সময়ক্ষেপণ হলে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তারা দাবি করছেন, যেহেতু অন্তর্বর্তী সরকারই পে কমিশন গঠন করেছে, তাই নতুন বেতন কাঠামোও এই সরকারকেই ঘোষণা করতে হবে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে কমিশনের প্রস্তাব চূড়ান্ত করা হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর বাস্তবায়ন করবে পরবর্তী সরকার।”

তিনি আরও জানান, “এখনই পে কমিশনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়, একটু সময় লাগবে। অন্তর্বর্তী সরকার মূল কাঠামো তৈরি করে যাবে, নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে।”

তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন মনে করছে, সরকারের এই অবস্থান অনিশ্চয়তা তৈরি করেছে। তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আলটিমেটাম দিয়েছেন। সময়মতো কমিশনের কাজ শেষ না হলে ডিসেম্বর থেকে আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির বলেন, “যেহেতু অন্তর্বর্তী সরকারই পে কমিশন গঠন করেছে, তাই নতুন পে স্কেল ঘোষণার দায়িত্বও তাদেরই নিতে হবে।”

এর আগে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছিলেন, নভেম্বরের শেষ নাগাদ কমিশনের সুপারিশ না পেলে তারা চাপ বাড়াবেন। তাদের লক্ষ্য ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই চূড়ান্ত সুপারিশ পাওয়া এবং জানুয়ারির শুরু থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু করা।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত ২৪ জুলাই নবম পে কমিশন গঠন করা হয়, যার প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে, নির্বাচনের পরেই নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...