| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই ৫ ধরনের জমির মালিকানা যাবে সরকারের হাতে!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১০ ১২:২০:৪০
এ বছরই ৫ ধরনের জমির মালিকানা যাবে সরকারের হাতে!

নিজস্ব প্রতিবেদক: ভূমি ব্যবস্থায় অভূতপূর্ব স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে প্রচলিত ধারণা 'দলিল যার, ভূমি তার' নীতিটি সব ক্ষেত্রে কার্যকর হবে না। কারণ, বৈধ দলিল থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে মালিকানা বা দখলের আইনগত ভিত্তি নেই।

এই নতুন কঠোর নির্দেশনার আওতায়, চলতি বছর ২০২৫ সালের মধ্যেই পাঁচ ধরনের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করা হবে। দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশও জারি করেছে সরকার।

যে ৫ ধরনের জমির মালিকানা বাতিল হবে

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষ অভিযানে যেসব জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে, সেগুলোর প্রধান পাঁচটি ধরন নিচে দেওয়া হলো:

* ১. সাব-কবলা দলিল: উত্তরাধিকারীদের মধ্যে সঠিক বণ্টন না করে তৈরি করা দলিল, যেখানে কোনো বৈধ ওয়ারিশকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে।

* ২. হেবা দলিল: দাতার সম্পত্তির উপর সম্পূর্ণ মালিকানা না থাকা সত্ত্বেও দান করা বা দানের ক্ষেত্রে শর্ত ভঙ্গ করা হয়েছে, এমন দলিল।

* ৩. জাল দলিল: সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে বা অবৈধ উপায়ে তৈরি করা সম্পূর্ণ জাল দলিল ব্যবহার করে দখল করা সম্পত্তি।

* ৪. খাস খতিয়ানের সম্পত্তি: সরকারি খাস জমি যা অবৈধভাবে ব্যক্তিগত নামে বেচা-কেনা করা হয়েছে।

* ৫. অর্পিত সম্পত্তি: যুদ্ধ-পরবর্তী পরিত্যক্ত সরকারি জমি (অর্পিত সম্পত্তি) যা ব্যক্তিগতভাবে অবৈধভাবে দখল করা হয়েছে।

সরকারের লক্ষ্য ও পরবর্তী পদক্ষেপ

সরকারি নির্দেশনা অনুযায়ী, উপরোক্ত ধরনের জমি শুধুমাত্র আদালতের রায়ের মাধ্যমে টিকিয়ে রাখা যেতে পারে।

ভূমি মন্ত্রণালয় এই উদ্যোগকে যুগান্তকারী আখ্যা দিয়ে বলেছে, এই অভিযানের মূল লক্ষ্য হলো সরকারের সম্পত্তি পুনরুদ্ধার, সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ভূমি-সংক্রান্ত সকল প্রকার দুর্নীতি নির্মূল করা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...