| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পে-স্কেল বাস্তবায়নে চরম অনিশ্চয়তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৯ ১৮:০২:০০
পে-স্কেল বাস্তবায়নে চরম অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্তকরণের কাজ শেষ পর্যায়ে। পে কমিশনের সদস্যরা বিভিন্ন সংগঠনের প্রস্তাব ও দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে সুপারিশ চূড়ান্ত করার কাজ করছেন।

তবে সুপারিশ প্রস্তুত হলেও এর বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে, নির্বাচন ও বাজেট ঘাটতির কারণে বর্তমান সরকারের মেয়াদে নতুন পে-স্কেল কার্যকর হওয়া কঠিন হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের দায়িত্ব শেষ পর্যন্ত আগামী সরকারের ওপরই পড়ে যেতে পারে। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক সূচক, রাজস্ব আদায়, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ— সব মিলিয়ে এখনই পে-স্কেল কার্যকর করা কঠিন।

তিনি আরও জানান, কমিশনে বিভিন্ন পক্ষ— যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষক, বেসরকারি খাত— মতামত দিচ্ছে। তবে কমিশন শুধু সুপারিশ করবে; বাস্তবায়নের দায়িত্ব সরকারের। বাজারে যেখানে ৭৫-১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির আলোচনা চলছে, তা বর্তমান সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দেওয়া হবে।

এদিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, নতুন পে-স্কেল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে কয়েকটি কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, পে কমিশনের কাজ শেষ হলেও আসন্ন নির্বাচন ও আর্থিক চাপের কারণে বর্তমান সরকারের আমলে নতুন পে-স্কেল কার্যকর হওয়া অনিশ্চিত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...