| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে জোটের শর্ত স্পষ্ট করলেন নুর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৭ ২৩:১৩:৩৪
নির্বাচনে জোটের শর্ত স্পষ্ট করলেন নুর

নিজস্ব প্রতিবেদক: সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান যাচাই করে তবেই ভবিষ্যতে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেবে গণঅধিকার পরিষদ। এ কথা স্পষ্ট করে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত 'তরুণ্যের রাজনৈতিক সমাবেশে' তিনি এই ঘোষণা দেন।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে কোন দল কী অবস্থান নিচ্ছে, তা স্পষ্ট হওয়ার পরই গণঅধিকার পরিষদ জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজের দাবি

নুরুল হক নুর বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ নয়। তিনি অভিযোগ করেন, দলগুলো ভোটকেন্দ্র দখলে রাখতে এসব গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে।

তিনি আরও উল্লেখ করেন, "আগামী নির্বাচনই নির্ধারণ করবে—বাংলাদেশ কোন পথে এগোবে।"

'মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আগামীর সমৃদ্ধ নারায়ণগঞ্জ' গড়ার প্রত্যয়ে আয়োজিত এই সমাবেশে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...