মাতৃত্বকালীন ছুটির পর এবার পিতৃত্বকালীন ছুটিতেও সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি এবার পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে নিয়ম সংশোধনের প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি প্রধান উপদেষ্টার দপ্তরে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে।
বর্তমানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলেও সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির কোনো বিধান নেই। বিশ্বের ৭৮টির বেশি দেশে এই ছুটি থাকলেও বাংলাদেশে সরকারি পর্যায়ে এমন সুযোগ এখনও চালু হয়নি। তবে বেসরকারি পর্যায়ে আড়ঙ, ব্র্যাক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের কর্মীদের পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নবজাতক জন্মের পর প্রথম দেড় মাসে মায়ের শারীরিক অবস্থার অবনতি থাকে—এ সময়ে বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ছুটি না থাকায় অনেক সরকারি চাকরিজীবী বাবাকে স্ত্রী-সন্তানকে রেখে অফিসে যোগ দিতে হয়। ফলে নবজাতকের যত্ন ব্যাহত হয়।
বিভিন্ন দেশের সঙ্গে তুলনায় দেখা গেছে—
ভারত: বাবাদের ১০ দিন সবেতন ছুটি
পাকিস্তান: এক মাস
ভুটান-শ্রীলঙ্কা: ১০ দিন
স্পেন: ১২ সপ্তাহ
সিঙ্গাপুর: অ-ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বাধিক
এ কারণে বাংলাদেশ সার্ভিস রুলস (পার্ট-১) সংশোধনের মাধ্যমে টানা ১৫ দিন সবেতনে পিতৃত্বকালীন ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সারসংক্ষেপে আরও বলা হয়, স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী হলে এই ছুটি অত্যন্ত প্রয়োজনীয়। এতে বাবারা মানসিকভাবে স্বস্তি পেয়ে কাজে মনোযোগী হতে পারবেন, একই সঙ্গে নবজাতকের মা ও পরিবারও উপকৃত হবে।
তবে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম মত দিয়েছেন— পিতৃত্বকালীন ছুটি দিলে শর্ত থাকা উচিত; বাবা সন্তান ও মায়ের সেবায় কত সময় ব্যয় করেছেন তা লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় তিনি এই বিষয়ে রাজি নন।
আগামীতে সারসংক্ষেপ অনুমোদন হলে বাংলাদেশেও প্রথমবারের মতো সরকারি পর্যায়ে পিতৃত্বকালীন ছুটি চালু হতে পারে—যা কর্মজীবী পরিবারের জন্য বড় স্বস্তির খবর।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
