২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত
জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৬ ১৭:৩৫:২৬
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী বছরের জন্য নির্বাহী আদেশ ও সাধারণ মিলিয়ে মোট ২৬ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে। ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৭ দিন।
ছুটির বিস্তারিত তালিকা শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
সোহাগ/
ট্যাগ:
সরকারি ছুটি
ছুটি
