আশা ইসলাম
রিপোর্টার
আপনার ফোন বৈধ না অবৈধ; ১৬ ডিসেম্বরের আগে চেক করুন সহজে
আসন্ন ১৬ ডিসেম্বর থেকে সমস্ত আনঅফিশিয়াল (অবৈধ) হ্যান্ডসেট বন্ধ হয়ে যেতে পারে—এই আশঙ্কার মধ্যেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি বৈধ নাকি অবৈধ, তা যাচাই করা অত্যন্ত জরুরি। সহজ এসএমএস পদ্ধতির মাধ্যমে আপনি দ্রুত আপনার ফোনের বৈধতা যাচাই করতে পারবেন।
ফোন বৈধতা যাচাইয়ের সহজ পদ্ধতি
আপনার স্মার্টফোনটি বিটিআরসি (BTRC) এর সার্ভারে নিবন্ধিত আছে কিনা, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: আইএমইআই (IMEI) নম্বর সংগ্রহ
প্রথমে আপনার ফোনের আইএমইআই নম্বরটি সংগ্রহ করুন:
১. আপনার স্মার্টফোনের ডায়াল প্যাডে যান।
২. ডায়াল করুন: #০৬#
৩. ডায়াল করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দুটি আইএমইআই (IMEI) নম্বর দেখা যাবে।
৪. এই দুটি নম্বরের যেকোনো একটি নোট করে নিন বা কপি করুন।
ধাপ ২: এসএমএস (SMS) পাঠান
এবার আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে নিচের ফরম্যাট অনুযায়ী এসএমএস পাঠান:
১. মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: KYD (বড় হাতের অক্ষরে)
২. KYD লেখার পর একটি স্পেস দিন। (KYD IMEI নাম্বার)
৩. এরপর আপনি যে আইএমইআই নম্বরটি কপি করেছিলেন, সেটি পেস্ট করুন বা লিখুন।
৪. মেসেজটি পাঠান ১৬০০২ নম্বরে।
জরুরি সতর্কতা: এসএমএস পাঠানোর জন্য আপনার সিমে অবশ্যই পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, কারণ এই ক্ষেত্রে মিনিট কাজ করে না।
ধাপ ৩: ফলাফল জানুন
এসএমএস পাঠানোর পর ফিরতি মেসেজে আপনি ফলাফল জানতে পারবেন:
* বৈধ: যদি ফিরতি মেসেজে দেখায় যে আপনার হ্যান্ডসেটটি বিটিআরসির সার্ভারে নিবন্ধিত আছে, তাহলে বুঝবেন আপনার ফোনটি বৈধ।
* অবৈধ: যদি দেখায় যে হ্যান্ডসেটটি নিবন্ধিত নেই, তাহলে আপনার ফোনটি আনঅফিশিয়াল বা অবৈধ।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
