| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দেশে আবারও বেড়েছে সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০২ ২১:৪৩:১০
দেশে আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে ফের বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার মূল্য, যা আজ রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে। নতুন দামে এখন ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়।

শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের প্রকাশিত নতুন মূল্য তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা

২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা

১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা

সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা

বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে ক্রেতাদের ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানের ভেদে মজুরির পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...