২০২৬ সালের এসএসসি ফরম পূরণের সময় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে।
এর আগে ৩০ ডিসেম্বরের মধ্যে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে, যাতে সময়মতো ফরম পূরণের কাজ সম্পন্ন করা যায়।
বোর্ড জানিয়েছে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর, তার আগে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে নির্বাচনী পরীক্ষার ফল।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- ৯ম পে-স্কেলের খসড়া, গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশে আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ আগস্ট ২০২৬
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- ১৭ থেকে ২৩ আগস্ট: যে ৪ স্মার্টফোন আসছে বাজারে
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
- নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, বাড়ছে শঙ্কা
- মডেল-অভিনেত্রী রিধিকা ঋদ্ধি বসুন্ধরার বাসা থেকে মৃত উদ্ধার
- অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর!
- Samsung Galaxy S26 ক্যামেরা টেস্ট: ছবি, জুম ও ভিডিওতে কেমন পারফরম্যান্স
- প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাব হাসনাতের, দিলেন সমাধান
- ২০ হাজার টাকা বেতনও কমছে? আপত্তি কর্মচারী সমিতির
