| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১৪ হাজার টাকা কমে আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৮ ১০:৪৮:৫৫
১৪ হাজার টাকা কমে আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের পতন দেখা দিয়েছে। চারদিনের ব্যবধানে নতুন করে প্রতি ভরিতে ১,০৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে সোনার এই নতুন দর ঘোষণা করে জানায়, সোমবার (২৭ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে নতুন দাম।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দামে সাম্প্রতিক পতনের প্রভাবেই এই সমন্বয় আনা হয়েছে। ২৬ অক্টোবর বাজুসের “স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং”-এর সভায় সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন দাম সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়।

নতুন দামের তালিকা

- ২২ ক্যারেটের সোনা: প্রতি ভরি ২,০৭,৯৫৭ টাকা

- ২১ ক্যারেটের সোনা: প্রতি ভরি ১,৯৮,৪৯৮ টাকা

- ১৮ ক্যারেটের সোনা: প্রতি ভরি ১,৭০,১৪৩ টাকা

- সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৪১,৪৯৬ টাকা

এর আগে, গত বুধবার (২২ অক্টোবর) বাজুস প্রতি ভরিতে ৮,৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। সেই দাম কার্যকর ছিল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত।

ফলে মাত্র চারদিনের ব্যবধানে সোনার দামে মোট প্রায় ১৪ হাজার টাকা কমেছে, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় পতনগুলোর একটি।

টানা দামে এই পতনে দেশের বাজারে সোনার মূল্য কিছুটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে, যা ক্রেতাদের মধ্যে স্বস্তি এনেছে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য অস্থির থাকায় দাম ওঠানামা অব্যাহত থাকতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...