| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পে-স্কেল-২৫: সর্বোচ্চ বেতন ১.৪০ লাখ ও গ্রেড কমানোর দাবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৮ ০৭:৫১:৩৮
পে-স্কেল-২৫: সর্বোচ্চ বেতন ১.৪০ লাখ ও গ্রেড কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নবম পে-স্কেল বা জাতীয় বেতন কমিশন-২০২৫ (যা আগামী ডিসেম্বরে চূড়ান্ত হওয়ার কথা) নিয়ে একাধিক কর্মচারী সংগঠন তাদের সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিয়েছে। সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ)।

গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাআবিকফ তাদের ২১ দফা দাবি উত্থাপন করে। এর মধ্যে অন্যতম হলো:

* সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা।

* বার্ষিক বেতন বৃদ্ধি ১০ শতাংশ করা।

* শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ সব সুবিধা বাড়ানো।

* টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করা।

সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, বাজারমূল্য ও পরিবারের ব্যয় বিবেচনা করে এবার যেন বৈষম্যহীন পে-স্কেল ঘোষণা করা হয়।

একই দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) ১৭ দফা প্রস্তাব জমা দিয়েছে। তারা ২০টি বেতন গ্রেড কমিয়ে ১২টি করার এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪-এর মধ্যে রাখার প্রস্তাব করেছে। তাদের মতে, প্রয়োজনে সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকার চেয়েও বেশি নির্ধারণ করা যেতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...