| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দলিল বাতিল হতে পারে: ৫ শ্রেণির জমির দখল ছাড়তে হবে ২০২৫-এর মধ্যে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৭ ২২:৪৭:৪৫
দলিল বাতিল হতে পারে: ৫ শ্রেণির জমির দখল ছাড়তে হবে ২০২৫-এর মধ্যে

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয় ২০২৫ সালের মধ্যে দেশের পাঁচ শ্রেণির জমির দখল ছাড়তে কঠোর নির্দেশ দিয়েছে। দলিল থাকলেও যদি জমির আইনগত মালিকানা না থাকে, তবে তা অবৈধ দখল হিসেবে গণ্য হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব জমির দখল ছাড়তে হবে:

১. উত্তরাধিকার বঞ্চিত সাব-কবলা: যে সাব-কবলা দলিলে কোনো ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে।

২. ত্রুটিপূর্ণ হেবা দলিল: দাতার পূর্ণ মালিকানা ছাড়া বা শর্ত ভেঙে করা হেবা দলিল।

৩. জাল দলিল: সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতিতে তৈরি জাল দলিল, যা ডিজিটাল ব্যবস্থায় ধরা পড়ছে।

৪. খাস খতিয়ানের জমি: সরকারি খাস সম্পত্তি, যা অবৈধভাবে ব্যক্তিগত নামে রেকর্ড করে বিক্রি করা হয়েছে।

৫. অর্পিত সম্পত্তি: যুদ্ধ-পরবর্তী সময়ের পরিত্যক্ত অর্পিত সম্পত্তি, যা ব্যক্তিগত দখলে রাখা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য সরকারের সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। দখলদারিত্ব টিকিয়ে রাখতে হলে আদালতের রায়ই একমাত্র পথ।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...