| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় মন্থার প্রভাব; ৫ দিন ভারী বৃষ্টি, আসছে শীত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৭ ২২:০৬:০২
ঘূর্ণিঝড় মন্থার প্রভাব; ৫ দিন ভারী বৃষ্টি, আসছে শীত

নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্ট এই গভীর নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড় 'মোন্থা'য় রূপান্তরিত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে এর বিস্তীর্ণ প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত থাকায় বাংলাদেশও এর আওতায় থাকবে।

কবে কোথায় বৃষ্টি

* আজ (সোমবার): রাত থেকে দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) হালকা বৃষ্টি শুরু হতে পারে।

* কাল (মঙ্গলবার): বৃষ্টি বাড়বে বহুগুণ। প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

* বুধ ও বৃহস্পতিবার: হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।

* শুক্রবার: বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমলেও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা কমবে: ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশেই তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে, বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...