| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারও সোনার দামে বড় পতন; ভরি কত হল?

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৭ ২১:৪১:৪০
আবারও সোনার দামে বড় পতন; ভরি কত হল?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন ঘোষণায় প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সোমবার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের দিন, অর্থাৎ রোববারও (২৬ অক্টোবর) সোনার দাম কমিয়েছিল সংস্থাটি।

নতুন দামের তালিকা অনুযায়ী—

- ২২ ক্যারেটের সোনা: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

- ২১ ক্যারেটের সোনা: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা

- ১৮ ক্যারেটের সোনা: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা - সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকা

সোনার পাশাপাশি রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস।

- ২২ ক্যারেটের রুপা বিক্রি হবে প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকায়

- ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৭ টাকায় - ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকায়

- সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে

টানা দুই দিনে সোনার দামে বড় দুই দফা পতনের ফলে দেশের বাজারে স্বর্ণের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে এসেছে, যা ক্রেতাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...