| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৩ ২২:৪০:১২
যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণের অন্যতম মাধ্যম ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিকে ঘিরে বাংলাদেশের নাগরিকদের জন্য দুঃসংবাদ। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নভেম্বরের ভিসা বুলেটিনের সর্বশেষ আপডেট অনুসারে, ২০২৬ সালের ডিভি লটারির আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে বাংলাদেশ।

যেসব দেশের নাগরিকরা আগের পাঁচ বছরে তুলনামূলকভাবে বেশি সংখ্যক অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, সাধারণত সেই দেশগুলো এই কর্মসূচির জন্য অযোগ্য বিবেচিত হয়। সেই তালিকায় এবার মোট ১৯টি দেশকে ডিভি প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে।

যেসব দেশ বাদ পড়ল:

বাদ পড়া দেশগুলোর তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইন। এছাড়া লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, কিউবা (নতুন যুক্ত) এবং আফ্রিকার নাইজেরিয়ার মতো দেশও বাদ পড়েছে।

মোট ১৯টি দেশের নাগরিকরা এবার আবেদন করতে পারবেন না। এই দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম। কিউবা এবার নতুনভাবে যুক্ত হয়েছে, বাকি দেশগুলো গত বছরও আবেদন করার সুযোগ পায়নি।

এশিয়ার যেসব দেশের সুযোগ:

তবে এশিয়া অঞ্চলের ৩১টি দেশ ও অঞ্চলের নাগরিকরা ২০২৬ সালের ডিভি লটারিতে আবেদনের সুযোগ পাচ্ছেন। উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে— আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কী

ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিবাসন প্রোগ্রাম, যা 'গ্রিন কার্ড লটারি' নামেও পরিচিত। এই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হলো সেই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া, যেখান থেকে গত পাঁচ বছরে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ আমেরিকায় অভিবাসী হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর দেশটি তার জনসংখ্যার বৈচিত্র্য বজায় রাখতে চায় এবং এই কর্মসূচির অধীনে প্রতি বছর ৫৫ হাজার পর্যন্ত গ্রিন কার্ড (স্থায়ী বাসিন্দা ভিসা) দেওয়া হয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধের গোলশূন্য সমতার পর দ্বিতীয়ার্ধের ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...