| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ওমরাহ ভিসা নিয়ে বড় সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৬ ১৪:৫৪:৫৯
ওমরাহ ভিসা নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক বিশাল সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা বা যেকোনো ধরনের ভিসাতেই ওমরাহ পালন করা যাবে বলে ঘোষণা করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (৫ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ এবং মক্কা-মদিনা সফরকে আরও সহজলভ্য করার জন্য সৌদি সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ।

যে সকল ভিসাধারী ওমরাহ করতে পারবেন

নতুন উদ্যোগের ফলে সৌদিতে অবস্থানরত প্রায় সব ধরনের ভিসাধারীই এখন ওমরাহ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে:

* ব্যক্তিগত ভিজিট ভিসা

* পারিবারিক ভিজিট ভিসা

* ই-ট্যুরিস্ট ভিসা

* ট্রানজিট ভিসা

* কর্মসংস্থান ভিসা

* অন্যান্য সকল ধরনের বৈধ ভিসা

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে হজ-ওমরাহ খাতের সেবাগুলো আরও বিস্তৃত হবে এবং সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’

ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ করতে সম্প্রতি মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। প্যাকেজ নির্বাচন থেকে শুরু করে ওমরাহ পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ সবই এই প্ল্যাটফর্মে সহজে করা যাবে।

মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার এখানে আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের লক্ষ্য হলো, মুসল্লিদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি গোল করেও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারলেন না। ঘরের মাঠে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...