আফগানিস্তানের বিপক্ষে টস জিতল বাংলাদেশ, দেখেনিন একাদশ
নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার প্রতিপক্ষকে ‘বাংলাওয়াশ’ করার মিশন নিয়ে মাঠে নামছে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। রশিদ খানদের বিপক্ষে জয় তুলে নিয়ে সিরিজটি পুরোপুরি নিজেদের করে নিতে বদ্ধপরিকর টাইগাররা।
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, দরবেশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, বশির আহমেদ, ওয়াফিউল্লাহ তারাখিল ও আবদুল্লাহ আহমেদজাই।
আয়শা/
