| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ৩০ ২২:৩১:৩৯
দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দামে সর্বোচ্চ ২ হাজার ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। নতুন মূল্য আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

সোনার নতুন মূল্যতালিকা (ভরি প্রতি)

২২ ক্যারেট: ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা

২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও রুপার পূর্বের মূল্যেই স্থির রয়েছে। বর্তমান বাজার অনুযায়ী বিভিন্ন মানের রুপার দাম অপরিবর্তিত আছে:

* ২২ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৬২৮ টাকা

* ২১ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা

* ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা

* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ২২৮ টাকা

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...