| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফের বাড়লো সোনার দাম: ভরি প্রায় ২ লাখ টাকা!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৯ ২১:৪৯:২৩
ফের বাড়লো সোনার দাম: ভরি প্রায় ২ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক: মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৪১৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই মূল্যবৃদ্ধির ফলে ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় গিয়ে দাঁড়ালো, যা আজ পর্যন্ত ছিল ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, আগামীকাল, মঙ্গলবার থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে 'তেজাবি সোনার' (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার নতুন দর (প্রতি ভরি):

* ২২ ক্যারেট (সর্বোত্তম মান): ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা

* ২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা

রুপার দাম অপরিবর্তিত:

সোনার দাম বাড়লেও রুপার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

* ২২ ক্যারেট (প্রতি ভরি): ৩ হাজার ৬২৮ টাকা

* ২১ ক্যারেট: ৩ হাজার ৪৫৩ টাকা

* ১৮ ক্যারেট: ২ হাজার ৯৬৩ টাকা

* সনাতন পদ্ধতি: ২ হাজার ২২৮ টাকা

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...