| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মাদরাসা শিক্ষায় বড় পরিবর্তন আসছে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:২৫:০৮
মাদরাসা শিক্ষায় বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক: দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোতে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ (২০২৬) থেকেই মাদরাসার নবম শ্রেণিতে এই বিভাগ চালুর প্রস্তুতি নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

এ বিষয়ে বোর্ড আগামী সপ্তাহেই আগ্রহী মাদরাসাগুলোর কাছে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

সব সেক্টরে লোক তৈরির উদ্যোগ

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক জানান, একসময় মাদরাসা শিক্ষাব্যবস্থায় কেবল মানবিক বিষয় চালু ছিল। পরে বিজ্ঞান বিভাগ চালু হওয়ায় মাদরাসার শিক্ষার্থীরা এখন ডাক্তার ও ইঞ্জিনিয়ার হচ্ছে এবং বিদেশেও যাচ্ছে।

তিনি বলেন, "তারই ধারাবাহিকতায় এ বছর সিদ্ধান্ত হয়েছে যে, মাদরাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ খোলা হবে। আমরা মনে করি মাদরাসা থেকে পড়ে সব সেক্টরে লোক যাওয়া দরকার। সেজন্য আগামী জানুয়ারি (২০২৬ শিক্ষাবর্ষ) থেকেই নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করব।"

এই বিষয়ে একাধিক সেমিনার ও ওয়ার্কশপ করে পাঠ্যবই চূড়ান্ত করা হয়েছে এবং পাণ্ডুলিপি এনসিটিবিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আবেদনের শর্ত ও চ্যালেঞ্জ

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক জানান, যেসব মাদরাসার সক্ষমতা আছে, ছাত্রসংখ্যা বেশি, এবং মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু আছে—পাশাপাশি অষ্টম শ্রেণিতে কমপক্ষে ১০০ জন ছাত্র রয়েছে, তারা আবেদন করতে পারবে।

তিনি আরও বলেন, "ব্যবসায় শিক্ষা চালু করলে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক পেতে সময় লাগবে। তার আগ পর্যন্ত যাদের নিজ উদ্যোগে পার্টটাইম শিক্ষক নিয়োগের সক্ষমতা আছে, তারা আবেদন করতে পারবে। ক্লাসরুমের সংকট নেই, অবকাঠামোগত সমস্যা নেই—এ ধরনের শর্ত দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।" যাচাই-বাছাই শেষে সংখ্যা কম হলেও চালুর অনুমতি দেওয়া হবে।

রাজনৈতিক বাধা ও ইসলামিকরণের উদ্যোগ

বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানান, কারিকুলাম ও পাঠ্যবই প্রস্তুত থাকা সত্ত্বেও আগের সরকারের বাধায় এতদিন ব্যবসায় শিক্ষা শাখা খোলা যায়নি। তিনি আরও উল্লেখ করেন যে, মাদরাসা বোর্ড এখন ব্যবসায় শিক্ষাধারাকে ইসলামিকরণের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই লক্ষ্যে সিলেবাস ও কারিকুলাম নতুন করে ডিজাইন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত নোটিশে মাদরাসা বোর্ডকে ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালু করার নির্দেশনা দেওয়া হয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...