বৃদ্ধের চুল-দাঁড়ি জোর করে কেটে দেওয়ায় মামলা
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হালিম উদ্দিন আকন্দ (৭০) নামে এক বৃদ্ধের চুল ও দাঁড়ি জোর করে কেটে দেওয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) হালিম উদ্দিনের ছেলে মো. শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্যসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
যা জানাল পুলিশ
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), আবদুল্লাহ আল মামুন, বিষয়টি নিশ্চিত করে জানান, "যারা এ কাজ করেছে তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
বাদী শহীদ মিয়া আকন্দ বলেন, "আমার বাবা কারো সঙ্গে কোনোদিন অন্যায় করেননি। তিনি চুল বা দাঁড়ি বড় রাখবেন নাকি ছোট রাখবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে তা অন্যায়। আমরা এর সঠিক বিচার চাই।"
বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দও অভিযোগ করেন, "আমাকে জোর করে ধরে চুল-দাঁড়ি কেটে দেওয়া হয়েছে। আমি বাঁচার চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। আমি তাদের বিচার চাই।"
কে এই হালিম উদ্দিন
তারাকান্দার কোদালিয়া গ্রামের বাসিন্দা হালিম উদ্দিন আকন্দ এলাকায় ‘হালিম ফকির’ নামে পরিচিত। তিনি মানসিক রোগী নন এবং একসময় কৃষিকাজ করতেন। দীর্ঘ ৩৪ বছর ধরে তার মাথার চুলে জট বাঁধা ছিল। তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.)-এর ভক্ত হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি 'ফকিরি' জীবনযাপন করেন এবং নানা জায়গায় ঘুরে বেড়ান।
জানা গেছে, ঘটনাটি ঘটেছিল গত কোরবানির ঈদের আগে কাশিগঞ্জ বাজারে। স্থানীয়দের দাবি, হিউম্যান সার্ভিস বাংলাদেশ সংগঠনের কিছু সদস্য ইচ্ছাকৃতভাবে চুল কেটে ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ আগস্ট ২০২৬
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
- এসএসসি পরীক্ষা ২০২৬; এক ক্লিকে ফল দেখুন এখানে
- ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে
- নবম পে স্কেল নিয়ে গতি, মন্ত্রিসভায় উঠছে ফাইল
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
