বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৬২ টাকা বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ দাম। সোনার দামের সাথে সাথে রুপার দামও বাড়ানো হয়েছে।
বাজুস জানিয়েছে, নতুন এই দাম বুধবার থেকে কার্যকর হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এর আগে এই মানের সোনা বেচাকেনা হচ্ছিল ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায়।
অন্যান্য মানের সোনার মধ্যে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
