ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের ২য় ম্যাচে টানা জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে আজ রাত ৮:৩০ মিনিটে মাঠে নামছে বাংলাদেশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এই ম্যাচে লিটন দাসকে অধিনায়ক হিসেবে রেখেই একাদশ সাজানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
* লিটন দাস (অধিনায়ক)
* তানজিদ হাসান তামিম
* সাইফ হাসান
* তাওহিদ হৃদয়
* জাকের আলী অনিক
* শামিম হোসেন
* শেখ মেহেদী
* নাসুম আহমেদ
* তাসকিন আহমেদ
* তানজিম হাসান সাকিব
* মুস্তাফিজুর রহমান
এই একাদশে লিটন দাসের চোটের কারণে উইকেটের পেছনে জাকের আলী অনিক কে দেখার সম্ভাবনা রয়েছে। এছাড়া, দলের বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিবকে অন্তর্ভুক্ত করা হতে পারে, যিনি তার আগ্রাসী মনোভাব এবং ভালো রেকর্ডের জন্য পরিচিত।
আয়শা/
