| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মচারীদের ছুটিতে যুক্ত হচ্ছে আরও ১৫ দিন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৮:০৩:৫৩
সরকারি কর্মচারীদের ছুটিতে যুক্ত হচ্ছে আরও ১৫ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর প্রস্তাব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছে। বর্তমানে সরকারি নারী কর্মচারীরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পেলেও পুরুষদের জন্য কোনো ছুটি নেই।

প্রস্তাবে বলা হয়েছে, সন্তান জন্ম নেওয়ার পর মা শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে বিষণ্ণ থাকেন। এ সময় বাবার উপস্থিতি মা ও নবজাতকের জন্য খুবই জরুরি। বিশেষ করে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে মা ও শিশু উভয়েরই বিশেষ যত্নের প্রয়োজন হয়। বাংলাদেশে ব্র্যাক, আড়ং এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে এই ছুটি চালু আছে। বিশ্বে ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে। এই ছুটি চালু হলে নবজাতক ও তার মায়ের দেখভালের পাশাপাশি বাবা-মায়ের মধ্যে সন্তানের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...