| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২১ ১৯:২৬:০৮
সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে ভারত ৭ উইকেটে সহজ জয় পেয়েছিল। এবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচে কি ভারত তাদের দাপট বজায় রাখবে, নাকি পাকিস্তান গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নেবে—তা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আজ (রোববার), ২১ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে। ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচটি কোথায় দেখা যাবে?

ম্যাচটি দেখবেন যেভাবে:

* টিভিতে: যারা টেলিভিশনে খেলা দেখতে চান, তারা টি স্পোর্টস, সনি টেন ১ এবং সনি টেন ৫ চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন।

* অনলাইনে: অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), toffee.live ওয়েবসাইট, এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছারা গুগোল ক্রোম থেকে sportzfy অ্যাপ ডাউনলোড করে ফ্রিতে এই খেলা দেখতে পারবেন।

সম্ভাব্য একাদশ:

গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে ম্যাচে ভারত তাদের দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছিল। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা আবারও একাদশে ফিরবেন। তাদের পরিবর্তে খেলা আর্শদীপ সিং ও হার্শিত রানা জায়গা হারাতে পারেন। ভারতের একাদশে আর বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন- ভারত নাকি পাকিস্তান কোন দল জিতবে জানাল জ্যোতিষী টিয়া

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান তাদের দলে দুটি পরিবর্তন এনেছিল। ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমের পরিবর্তে দলে এসেছিলেন খুশদিল শাহ ও হারিস রউফ। ভারতের বিপক্ষেও এই দুজনকেই একাদশে রাখার সম্ভাবনা বেশি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...