| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের সর্বোচ্চ বাড়ল স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৬ ২০:০৯:২৪
ইতিহাসের সর্বোচ্চ বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৬৯৬ ডলার ছাড়িয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলারের দুর্বল হয়ে পড়া এবং সুদের হার কমানোর প্রত্যাশাকেই এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।

দাম বৃদ্ধির কারণ

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬.০২ ডলারে দাঁড়ায়। দিনের এক পর্যায়ে এই দাম ৩ হাজার ৬৯৭.৭০ ডলারেও পৌঁছেছিল।

ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো জানিয়েছেন, ডলারের দুর্বলতা কিছুটা ভূমিকা রাখলেও দাম বাড়ার মূল কারণ হলো ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, বুধবারের দুই দিনব্যাপী বৈঠকের পর ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানো হবে বলে ব্যবসায়ীরা প্রায় নিশ্চিত।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেডারেল রিজার্ভ আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা সোনার বাজারকে আরও সমর্থন জোগাচ্ছে।

রাজনৈতিক চাপ ও ভবিষ্যৎ সম্ভাবনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েলকে আরও বড় পরিসরে সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন।

স্টাউনোভো মনে করেন, ফেডারেল রিজার্ভের বিবৃতি প্রকাশের সময় বাজারে আরও অস্থিরতা দেখা যেতে পারে। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আগামী কয়েক মাসে সোনার দাম আরও বাড়বে বলে তিনি মনে করেন।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...