আবহাওয়ার পূর্বাভাস: দেশব্যাপী বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
তাপমাত্রা ও বায়ুচাপ
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
বায়ু ও বৃষ্টিপাত
মৌসুমী বায়ুর কারণে এই বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৬৫ মিলিমিটার। আজ ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, এবং বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন- দেশব্যাপী লোডশেডিং, চলবে আরও কয়েকদিন
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।
সেলিম/
