রাতে দুধে খেজুর মিশিয়ে খেলে কী হয়
নিজস্ব প্রতিবেদক: রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে দুটি খেজুর মিশিয়ে খেলে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে। খেজুর ও দুধের মিশ্রণ শরীরকে যেমন সতেজ রাখে, তেমনি রোগ প্রতিরোধেও সাহায্য করে। চলুন, এই দুটি উপাদানের মিশ্রণ খেলে কী কী উপকার পাওয়া যায়, তা জেনে নেওয়া যাক।
দুধে খেজুরের উপকারিতা:
* যৌন স্বাস্থ্য: খেজুর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটি যৌন ক্ষমতা ও শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে, যা পুরুষদের জন্য বিশেষভাবে উপকারী।
* মানসিক প্রশান্তি: দুধের ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে, যা স্নায়বিক উত্তেজনা কমিয়ে মনকে শান্ত রাখে।
* হৃদরোগ প্রতিরোধ: খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি খারাপ কোলেস্টেরল দূর করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। কোলেস্টেরলের কারণে হার্টের সমস্যা থাকলে প্রতিদিন রাতে দুধে খেজুর ভিজিয়ে সকালে খেলে উপকার পাওয়া যেতে পারে।
* ত্বকের স্বাস্থ্য: খেজুরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের স্থিতিস্থাপকতা ও আর্দ্রতা বজায় রাখে। এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে এবং নারী-পুরুষ উভয়ের ত্বক ভেতর থেকে উজ্জ্বল করে তোলে।
* রক্তস্বল্পতা দূর করে: দুধ ও খেজুর উভয়ই আয়রনের ভালো উৎস। এই দুটি উপাদান একসঙ্গে খেলে শরীরে আয়রনের মাত্রা আরও বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত দুধে খেজুর মিশিয়ে খেলে রক্তস্বল্পতার সমস্যা দূর হতে পারে।
* হজম ও পেটের সুস্থতা: খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে। এটি পেটের ক্যানসার ও আলসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
* শক্তি বৃদ্ধি: কাজের চাপে বা দুর্বল লাগলে কয়েকটি খেজুর খেলে দ্রুত শক্তি পাওয়া যায়।
আরও পড়ুন- মিষ্টি না খেলেও ৫ কারনে হতে পারে ডায়াবেটিস
আরও পড়ুন- কোন রক্তের মানুষের মশা বেশি কামড়ায়
আরও পড়ুন- স্ট্রোকের ২ মাস আগে শরীরে দেখা দেয় ৬টি লক্ষণ
রাতে ঘুমানোর আগে দুধে খেজুর মিশিয়ে খাওয়া একটি ভালো অভ্যাস হতে পারে, যা আপনাকে স্বাস্থ্যগত দিক থেকে অনেক সুবিধা দেবে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
