| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সরকারি অফিসের জন্য ১১ দফা নতুন নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০৫ ১৮:০৮:০৫
সরকারি অফিসের জন্য ১১ দফা নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং কর্পোরেশনের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৫ মার্চ বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১১টি নির্দেশনা হলো:

১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পুরোপুরি বন্ধ রাখতে হবে। জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলোর ব্যবহার নিশ্চিত করতে হবে।

২. অফিসে বিদ্যমান লাইটের সর্বোচ্চ অর্ধেক ব্যবহার করা যাবে। প্রয়োজনের অতিরিক্ত সব লাইট বন্ধ রাখতে হবে।

৩. অফিস চলাকালীন অপ্রয়োজনীয় ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব ধরণের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

৪. এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।

৫. কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করা বাধ্যতামূলক।

৬. করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালিয়ে রাখা যাবে না।

৭. সাধারণ যন্ত্রপাতির বদলে বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করতে হবে।

৮. অফিস সময় শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এসি ও বাতিসহ সব যন্ত্রপাতির সুইচ বন্ধ নিশ্চিত করতে হবে।

৯. সরকারি ভবন বা অফিস প্রাঙ্গণে সব ধরণের আলঙ্কারিক আলোকসজ্জা পরিহার করতে হবে।

১০. সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে এবং রেশনিং ব্যবস্থা মেনে চলতে হবে।

১১. সামগ্রিকভাবে জ্বালানি (তেল ও গ্যাস) ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

চিঠিতে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অপরিহার্য। এই নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার জন্য স্ব স্ব দপ্তরের প্রধানদের তদারকি বাড়াতে বলা হয়েছে। এই পদক্ষেপের ফলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে বলে আশা করছে সরকার।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...